Fire Broke Out: তিরুপতির ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত শ্রমিক
কারখানায় কর্মরত সাত শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নয়াদিল্লি: বুধবার রাতে তিরুপতির পেনেপল্লীতে এমএস আগরওয়াল ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইন্ডাস্ট্রির ফার্নেস বয়লারে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কর্মরত সাত শ্রমিক গুরুতর আহত হন। আহতদের নাইদুপেট ও নেলোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে স্টিল প্ল্যান্টে রাতের শিফটে ৫০ থেকে ৭০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, তাঁরা সবাই বিহারের বাসিন্দা। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।
কারখানায় ভয়াভহ অগ্নিকাণ্ড
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement