Agra Fire: পেপার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো

আবারও আগুন যোগীরাজ্যে। এবার আগ্রার একটি পেপার কার্ডবোর্ডের কারখানায় ঘটনাটি ঘটেছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে আচমকাই আগ্রার ফাউন্ড্রি নগর (Foundry Nagar) এলাকায় একটি কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি খবর দেন স্থানীয় দমকল অফিসে। এরপর ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কার্যত কারখানার দেওয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা করা হয়। জানা যাচ্ছে, কয়েকঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও ততক্ষণে ভষ্মীভূত কারখানার জিনিসপত্র। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এবং এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement