Indore Fire: ভাড়া বাড়িতে লাগল আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির, তদন্তে নামল পুলিশ
ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর এলাকায়। জানা যাচ্ছে, এদিন স্থানীয় একটি বাড়ি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা।
ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore) এলাকায়। জানা যাচ্ছে, এদিন স্থানীয় একটি বাড়ি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভানো ও আটকে থাকা লোকদের উদ্ধার করার কাজ শুরু করে। আর এই আগুনেই দুর্ভাগ্যবশত এক বছর ৫৫-এর এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যাচ্ছে, আগুনে পুড়েই মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তির নাম আব্দুল কাদির। যদিও তাঁর স্ত্রী ও সন্তানকে সুরক্ষিতভাবেই উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাড়ির বাকি সদস্যকেও উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, এই বাড়ির মালিক বেশ কয়েকটি পরিবারকে থাকার জন্য ভাড়া দিয়েছিল। যদিও এই ঘটনার পর মালিকের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলেই খবর।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Raja Raghuwanshi-Sonam Raghuwanshi's Last Video: সোনমের পিছন পিছন হেঁটে পাহাড় চড়ছেন রাজা রঘুবংশী, পৃথিবী ছাড়ার আগে 'খুনি স্ত্রীর' সঙ্গে শেষ ভিডিয়ো ইন্দোরের তরুণের, দেখুন
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Advertisement
Advertisement
Advertisement