Delhi: কৈলাশপুরির রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

প্রায় ২৪টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির কৈলাশপুরি (Kailashpuri) এক্সটেনশন এলাকায় একটি রাসায়নিক গুদামে (Chemical Warehouse) ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানিয়েছেন, ফায়ার ডিপার্টমেন্ট আনুমানিক ১১:১০ নাগাদ একটি জরুরি কল পেয়েছিল। ২৩ থেকে ২৪টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগে তা এখনও স্পষ্ট হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement