Gurugram Fire: গুরগাঁওয়ে বস্তিতে আগুন, ৪০টিরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই

দমকলকর্মীরা কাছাকাছি এলাকার প্রায় ১০০টি ঝুপড়ি বাঁচাতে সক্ষম হয়েছে।

Fire at Gurugram Slum (Photo Credit: X)

নয়াদিল্লি: বুধবার সকালে গুরুগাঁওয়ের (Gurugram) সেক্টর ১০২-এর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টিরও বেশি ঝুপড়ি পুড়ে গিয়েছে। কোনও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ১০টিরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘন্টারও বেশি সময় লাগে। আগুন এবং ধোঁয়া দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে যানা যায়নি। দমকল কর্মকর্তা নরেন্দ্র সিং বলেন, ‘৪০টিরও বেশি ঝুপড়ি পুড়ে গেলেও, আমাদের দমকলকর্মীরা কাছাকাছি এলাকার প্রায় ১০০টি ঝুপড়ি বাঁচাতে সক্ষম হয়েছে।’

গুরগাঁওয়ে বস্তিতে আগুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement