Ghazipur: বিহারের পর উত্তরপ্রদেশ, গাজীপুরের গঙ্গায় ভাসছে একাধিক মৃতদেহ

করোনা আবহে জেরবার দেশবাসী৷ হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ৷ চিকিৎসার অভাবে মুড়ি মুড়কির মতো মানুষ মারা যাচ্ছে৷ হাসপাতালে মিলছে না বেড, অক্সিজেনের মতো জরুরি পরিষেবা৷

গাজীপুরের জেলাশাসক (Photo Credits:ANI)

করোনা আবহে জেরবার দেশবাসী৷  হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ৷ চিকিৎসার অভাবে মুড়ি মুড়কির মতো মানুষ মারা যাচ্ছে৷ হাসপাতালে মিলছে না বেড, অক্সিজেনের মতো জরুরি পরিষেবা৷  পরিকাঠামোর সঙ্গে চাহিদার জোগান স্বাভাবিক না হওয়ায় বিপত্তি হয়রানি কোনও টাই কম হচ্ছে না৷  সংক্রমণের ভয়ে পরিজনদের কাচ পর্য়ন্ত পৌঁছাচ্ছে না প্রিয়জনের দেহ৷ অস্থায়ী শ্মশানে চলছে শেষকৃত্য৷ একদিন আগে বিহারের গঙ্গায় ভেসে এসেছিল অজ্ঞাত পরিচয় বেশ কয়েকটি দেহ৷ এবার উত্তর প্রদেশেও ঘটল একই ঘটনা৷ গাজীপুরে গঙ্গায় দেখা গেল ভাসছে মৃতদেহ৷ জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ গাজীপুরের জেলাশাসক এমপি সিং বলেছেন, খবর পেয়েচি, ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের কর্তাব্যক্তিরা৷  তদন্ত শুরু হয়েছে৷ কোথা থেকে দেহগুলি ভেসে এল তা জানার চেষ্টা চলছে৷     

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement