Farmers Protest: কৃষি নীতি বাস্তবায়ন সহ একাধিক দাবি জানিয়ে পথে নেমেছেন কৃষকরা
পাঞ্জাবে কৃষকরা তাঁদের দাবি জানিয়ে ১ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন।
নয়াদিল্লি: কিসান ইউনিয়ন কাদিয়ার (Kisan Union Kadia) কৃষকরা (Farmers) কৃষি নীতি বাস্তবায়ন সহ তাঁদের দাবি জানিয়ে পাঁচ দিনের বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। পাঞ্জাবের (Punjab) বিভিন্ন অংশ থেকে তাঁরা চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর দশেরা মাঠে একত্রিত হন। দাবি পূরণের জন্য কৃষকরা ১ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের বিক্ষোভ শুরু করেছেন।
পাঞ্জাব খেত মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক লছমন সিং সেওয়ালা জানিয়েছেন, কৃষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রাসায়নিকমুক্ত ফসলের প্রচার, আত্মহত্যাকারী কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং রাজ্যে মাদক সমস্যা রোধ করা। পাঞ্জাবের মোগা জেলা এবং ফরিদকোট জেলা থেকে কিসান ইউনিয়ন কাদিয়ার কৃষকরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Apple Store Looted: দাঙ্গার মাঝে লুঠ সবচেয়ে বড় অ্য়াপেল স্টোর, চুরি সব আই ফোন!
Viral Video: টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন পুলিশের বুলেট লাগল মহিলা রিপোর্টারের পায়ে, দেখুন ভিডিও
Advertisement
Advertisement
Advertisement