Farmers Protest: ফসলের বিক্রয় সহ একাধিক দাবিতে পঞ্জাবে আন্দোলন নেমেছেন অসংখ্য কৃষক, চিন্তায় আপ সরকার

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পছে নামলেন পঞ্জাবের কৃষকরা। জানা যাচ্ছে শস্যের ন্যায্যমূল্য দিচ্ছে না আপ সরকার।

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পছে নামলেন পঞ্জাবের কৃষকরা (Farmers Protest)। জানা যাচ্ছে , শনিবার বেলা ১টা নাগাদ ভারতীয় কিষান সংঘ (ক্রান্তিকারী) দের পক্ষ থেকে সাঙ্গরুর, মোগা, পাগওয়ারা, বাটালা সহ একাধিক জায়গার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। জানা যাচ্ছে শস্যের ন্যায্যমূল্য দিচ্ছে না আপ সরকার। এমনকী কৃষকদের একাধিক প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, যা পূরণ করতে ব্যর্থ হচ্ছে ভগবন্ত মানের সরকার। সেই কারণে এদিন প্রতিবাদে নেমেছেন অসংখ্য কৃষক। আর এই রাস্তা অবরোধের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। পুলিশ তাঁদের সরে যেতে বললেও তাঁরা সেই কথা শুনে প্রতিবাদ অব্যাহত রেখেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement