Farmer Kills Leopard: আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে চিতাবাঘ হত্যা করলেন কৃষক
কৃষক তাঁর ক্ষেতে কাজ করছিলেন এমন সময় চিতাবাঘটি আচমকা তাঁকে আক্রমণ করে।
বিজনোর: উত্তর প্রদেশে (Uttar Pradesh) এক কৃষক আত্মরক্ষার (Self-Defense) জন্য একটি চিতাবাঘ (Leopard) হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বিজনোর কালাগড় ভিক্কাওয়ালা গ্রামে। সূত্রে খবর, কৃষক তেগভীর সিং তাঁর ক্ষেতে কাজ করছিলেন এমন সময় চিতাবাঘটি আচমকা তাঁকে আক্রমণ করে। তাঁকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, কৃষক লাঠি দিয়ে চিতা বাঘটির মাথায় আঘাত করে। লাঠির আঘাতে চিতাবাঘটি শেষ পর্যন্ত মারা যায়, কিন্তু আক্রমণে কৃষক গুরুতর আহত হয়েছেন। সাহায্যের জন্য চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে কৃষককে কাশিপুরের একটি হাসপাতালে নিয়ে যান, হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা আশঙ্কাজনক। দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement