Karnataka Shocker: ২ হাজার টাকার ধার না মেটাতে পারায় বন্ধুকে কুপিয়ে খুন যুবকের

বচসা চরমে পৌঁছলে মঞ্জুনাথকে কাস্তে দিয়ে আক্রমণ করে দয়ানন্দ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

দয়ানন্দ গুন্ডলুর ও মঞ্জুনাথ গৌড়া (ছবিঃX)

নয়াদিল্লিঃ বন্ধুর (Friend)থেকে ২ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ দিতে না পারায় বন্ধুর হাতে খুন যুবক। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। মৃত যুবকের নাম মঞ্জুনাথ গৌড়া। বন্ধু দয়ানন্দ গুন্ডলুরের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন মঞ্জুনাথ। সাত দিনের মধ্যে সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল। সাত দিন পেরিয়ে গেলেও সেই টাকা না দেওয়ায় দু'জনের মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে মঞ্জুনাথকে কাস্তে দিয়ে আক্রমণ করে দয়ানন্দ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

২ হাজার টাকার ধার না মেটাতে পারায় বন্ধুকে কুপিয়ে খুন যুবকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement