Odisha Hostel Shocker: মজার ছলে চোখে ঢালা হল আঠা, দৃষ্টিশক্তি হারাতে বসল ৮ হোস্টেল পড়ুয়া

পরে তাদের পাঠানো হয় ফুলবনির জেলা হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই পড়ুয়ারা।

Hospital, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ মজা করতে গিয়ে বিপত্তি। ঘুমন্ত অবস্থায় পড়ুয়ার চোখে (Eye) আঠা ঢালল আর এক পড়ুয়া। এর জেরেই আট পড়ুয়ার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। ঘটনাটি ঘটেছে ওড়িশার কন্ধমাল জেলার সালাগুড়ার সেবাশ্রম স্কুলের হোস্টেলে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। জানা গিয়েছে, খেলার ছলে ৮ পড়ুয়ার চোখে আঠা ঢেলে দেওয়া হয়। এরফলে আটকে যায় তাদের চোখের পাতা। ঘুম থেকে উঠে চোখ খুলতে না পেরে চিৎকার করে তারা। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পাঠানো হয় ফুলবনির জেলা হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই পড়ুয়ারা।

মজার ছলে চোখে ঢালা হল আঠা, দৃষ্টিশক্তি হারাতে বসল ৮ হোস্টেল পড়ুয়া

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement