Anil Ambani: কোটি কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানিকে ইডির তলব
১৭,০০০ কোটি টাকার ঋণ প্রতারণা মামালার তদন্তে শিল্পপতি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ১৭,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামালার তদন্তে শিল্পপতি অনিল আম্বানিকে (Anil Ambani) তলব করেছে। অনিল আম্বানিকে আগামী ৫ আগস্ট দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি রিলায়েন্স এডিএ গ্রুপের (Reliance Group) সঙ্গে জড়িত, অভিযোগ রয়েছে যে বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা অপব্যবহার করা হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে অনিয়মিত আর্থিক লেনদেন এবং সম্পদ স্থানান্তরের প্রমাণ পাওয়া গিয়েছে। এর আগেও এই মামলায় অনিল আম্বানি ও তাঁর সংস্থার অন্যান্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে, এই ঘটনার বিষয়ে রিলায়েন্স গ্রুপের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।তদন্ত চলছে।
অনিল আম্বানিকে ইডির তলব
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Enforcement Directorate Raid: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিলিগুড়ি শহরের নানা এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Murshidabad: মুর্শিদাবাদে গাড়ি থেকে উদ্ধার ১০ প্যাকেট গাঁজা, গ্রেফতার গাড়ির চালক, বাজেয়াপ্ত মাদক সহ টাকা
Akali Dal Councilor Murder Case: গ্যাংওয়ারের জেরে টার্গেট হয়েছিলেন হরজিন্দর সিং, কাউন্সিলর খুনের ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement