Earthquake in Jabalpur: ভূমিকম্পে কেঁপে উঠল জব্বলপুর-সহ মধ্যপ্রদেশের একাধিক অঞ্চল

মঙ্গলবার সকালে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) ও সংলগ্ন জেলাগুলির (adjoining districts) একাধিক অঞ্চল। ভূকম্পনের পরিমাণ ছিল ৪.৩।

Earthquake (Photo Credit: File Photo)

ভোপাল: মঙ্গলবার সকালে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) ও সংলগ্ন জেলাগুলির (adjoining districts) একাধিক অঞ্চল। ভূকম্পনের পরিমাণ ছিল ৪.৩। তবে এই ভূমিকম্পের ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (India Meteorological Department) বিজ্ঞানী বেদ প্রকাশ জানান, মঙ্গলবার সকাল ৮.৪৩ মিনিটে মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur), দিন্দোরি (Dindori), মান্ডলা (Mandla), অনুপপুর (Anuppur), বলাঘাট (Balaghat) ও উমারিয়া (Umaria) জেলার একাধিক অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূকম্পনের পরিমাণ ছিল ৪.৩। এই ভূকম্পনের উৎপত্তিস্থল (Epicentre) ছিল দিন্দোরির কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement