Delhi: দিল্লিতে দুষ্কৃতি তাণ্ডব, টোটো চালককে গুলি করে পালল ২ যুবক, তদন্তে নেমেছে পুলিশ
শনিবার সন্ধ্যায় দিল্লির গান্ধীনগর এলাকা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা যাচ্ছে, পেশায় টোটোচালক সুফিয়ান সোনিয়া গান্ধী বস্তি এলাকায় থাকতেন।
শনিবার সন্ধ্যায় দিল্লির গান্ধীনগর (Gandhi Nagar) এলাকা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা যাচ্ছে, পেশায় টোটোচালক সুফিয়ান সোনিয়া গান্ধী বস্তি এলাকায় থাকতেন। এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে দুই যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। আর এই ঘটনার মধ্যেই তার ওপর গুলি চালায় অভিযুক্তরা। সাড়ে ৭টা নাগাদ থানায় স্থানীয়রা ফোন করে ঘটনাটি জানায়। ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পুলিশ ওই দুই অভিযুক্তকে শনাক্ত করেছে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement