Andhra Pradesh: শব্দদূষণ রুখতে নয়া উদ্যোগ, ১৭৩টি বাইকের সাইলেন্সার ভেঙে গুঁড়িয়ে দিল নেলোর পুলিশ

চালকদের মধ্যে যেন টক্কর চলে কার সাইলেন্সারের আওয়াজ কত সাংঘাতিক হতে পারে। পরিবর্তিত সাইলেন্সারের জেরে শব্দদূষণ হয় ভীষণ পরিমাণে।

নেলোর, ৪ জানুয়ারিঃ বাইকের দৌরাত্ম্য যেন দিনে দিনে আরও বেড়ে চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাইকের পরিবর্তিত সাইলেন্সার। যার বিকট আওয়াজে মাথা খারাপ হওয়ার জো। চালকদের মধ্যে যেন টক্কর চলে কার সাইলেন্সারের আওয়াজ কত সাংঘাতিক হতে পারে। পরিবর্তিত সাইলেন্সারের জেরে শব্দদূষণ হয় ভীষণ  পরিমাণে। তাই শব্দদূষণ রুখতে নয়া উদ্যোগ নিল নেলোর পুলিস। ১৭৩ টি বাইকের পরিবর্তিত সাইলেন্সার বাজেয়াপ্ত করে তাঁরা। রোড রোলার ব্যবহার করে সেই ১৭৩ টি বাইকের পরিবর্তিত সাইলেন্সার ভেঙে গুঁড়িয়ে দেয়। সেই সঙ্গে বাইক মালিকদের জরিমানার ব্যবস্থা করা হয়েছে।

দেখুনঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement