Delhi Heavy Rain: মুষলধারে বৃষ্টিতে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী।
কয়েক মাস যাবত অস্বস্তিকর গরম কাটিয়ে এবার স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে (Delhi Heavy Rain)। তবে সেই বৃষ্টি আদেও স্বস্তির কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ছাদের একাংশ ভেঙে কয়েকটি গাড়ির উপর পড়েছে। যার ফলে একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে রাজধানীর বিমান পরিষেবা।
ঘটনাস্থলে মন্ত্রী...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Advertisement
Advertisement