Bengaluru Shocker: রোগীর সঙ্গে অশালীন আচরণ, কুরুচিকর মন্তব্য, পুলিশের জালে প্রবীণ চিকিৎসক

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।

নয়াদিল্লিঃ এবার চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে রোগীকে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ। চিকিৎসা করাতে এসে চরম হেনস্থার শিকার ২১ বছরের তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি ক্লিনিকে। এক প্রবীণ চর্মরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। পরীক্ষা করার নামে রোগীকে জামা খুলতে বাধ্য করেন ওই চিকিৎসক এমনটাই অভিযোগ। এমনকী রোগীকে জড়িয়ে ধরে অশালীনভাবে স্পর্শ করা হয় বলেও অভিযোগ। যুবতীর আরও অভিযোগ, তরুণীকে কুরুচিকর মন্তব্যও করা হয় বলে দাবি রোগীর।

রোগীর সঙ্গে অশালীন আচরণ, কুরুচিকর মন্তব্য, পুলিশের জালে প্রবীণ চিকিৎসক

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement