Hemant Soren: বৃহস্পতিতে হেমন্তের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান, স্কুল বন্ধের নির্দেশ শিক্ষা দফতরের
আবারও ক্ষমতায় ফিরেছেন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদে এই নিয়ে তৃতীয়বার বসতে চলেছেন তিনি। ২৪-এ বিধানসভা নির্বাচনে বিরোধীদের কার্যত দুরমুশ করে আবারও সরকার গড়তে চলেছেন তিনি।
আবারও ক্ষমতায় ফিরেছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। মুখ্যমন্ত্রী পদে এই নিয়ে তৃতীয়বার বসতে চলেছেন তিনি। ২৪-এ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধীদের কার্যত দুরমুশ করে আবারও সরকার গড়তে চলেছেন তিনি। আগামী বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। রাঁচিতে হবে এই অনুষ্ঠান। আর সেই উপলক্ষে রাঁচি এলাকার মধ্যে থাকা সমস্ত স্কুল আগামী ২৮ নভেম্বরের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল জেলা শিক্ষা আধিকারিক। মূলত, কাল ওই এলাকায় তীব্র যানজট থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এদিন বন্ধ রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন। তবে শুক্রবার থেকে আবারও আগের মতোই খোলা থাকবে স্কুল। যদিও এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনা শুরু করে দিয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কোর্স উচ্চশিক্ষার অংশ হওয়া উচিত, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Pran Pratishtha Ceremony of Ram Darbar: আজ থেকে শুরু রাম দরবারের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান, প্রতিদিন ৭৫০ জন ভক্ত পাবেন দর্শনের অধিকার; রইল বিস্তারিত
Ayodhya Ram Darbar: ফের ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা, কিন্তু কেন?
Indian Premiere League 2025 Closing Ceremony: আই পি এল সমাপ্তি অনুষ্ঠানে হবে অপারেশন সিঁদুরের বিজয় উদযাপন, সশস্ত্র বাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই
Advertisement
Advertisement
Advertisement