Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক ও তাঁর সমর্থকদের আটক অগ্রহণযোগ্য' , ক্ষোভ প্রকাশ করলেন রাহুল গান্ধী
ওয়াংচুক সহ ১২০ জনকে সিংহু সীমান্ত থেকে আটক করা হয়েছে।
নয়াদিল্লি: জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) সহ প্রায় ১২০ জনকে সোমবার রাতে সিংহু সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। ওয়াংচুক এবং অন্যান্য লাদাখিদের আটককে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখের কণ্ঠ শুনতে হবে। কেন তাঁদের পুলিশ আটক করেছে সে নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোনম ওয়াংচুক এবং শত শত লাদাখি যারা পরিবেশগত এবং সাংবিধানিক অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন তাঁদের আটক করা অগ্রহণযোগ্য,’ তিনি আরও বলেন, ‘মোদীজি, কৃষকদের মতো এই গোলকধাঁধাও ভেঙে যাবে। আপনাকে লাদাখের কণ্ঠ শুনতে হবে।’ দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement