খাবার পৌঁছানোর পুরস্কার! ভাইরাল ডেলিভারি বয়কে আরতি করে স্বাগত জানানোর ভিডিয়ো
খাবার ডেলিভারি বয়দের বিরুদ্ধে নানারকম অভিযোগ মাঝে মধ্যে। অনেক সময় আবার তাঁদের হেনস্থার শিকারও হতে হয় গ্রাহকদের হাতে।
নয়াদিল্লি: খাবার ডেলিভারি বয়দের বিরুদ্ধে নানারকম অভিযোগ ওঠে মাঝে মধ্যে। অনেক সময় আবার তাঁদের হেনস্থার শিকারও হতে হয় গ্রাহকদের হাতে। কিন্তু, এবার পুরো অন্যরকম ঘটনার সাক্ষী হলেন জোমাটোর (Zomato) এক ডেলিভারি বয়। একঘণ্টা অপেক্ষা করার পর দিল্লির (Delhi) মারাত্মক ট্র্যাফিক (Traffic) জ্যাম কাটিয়ে গ্রাহককে খাবার পৌঁছে দিতে গেলে তাঁকে আরতি (Aarti Ki Thali) করে স্বাগত জানালেন ওই গ্রাহক।
শুধু তাই নয়, নিজের উত্তেজনাকে প্রশমিত করতে না পেরে ওই ডেলিভারি বয়ের কপালে তিলক কেটে দিয়ে গাইলেন, 'আইয়ে আপকা ইন্তেজার থা' গানটি। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরাও।
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
Advertisement
Advertisement