Delhi: দিল্লি থেকে উদ্ধার কয়েক হাজার কোটি টাকার নিষিদ্ধ মাদক, তদন্তে পুলিশ

দিল্লি থেকে উদ্ধার হল ২০০ কেজি কোকেইন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির রমেশ নগর এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল স্পেশাল সেলের আধিকারিকরা।

Delhi Police (Photo Credit: Wikipedia)

দিল্লি থেকে উদ্ধার হল ২০০ কেজি কোকেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির রমেশ নগর (Ramesh Nagar) এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল স্পেশাল সেলের আধিকারিকরা। তখনই একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণের মাদক। যার আন্তর্জাতিক বাজারে মূল্য কমপক্ষে ২ হাজার কোটি টাকা। এর আগেও চলতি মাসের শুরুর দিকে মহিপালপুরে ৬০২ কেজি কোকেন উদ্ধার করেছিল দিল্লি পুলিশ। যার বাজারমূল্য ছিল ৬৫০০ হাজার কোটি টাকা। যদিও এই দুটি ঘটনাতেই কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। ফলে অপরাধীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement