BharatPe Cheating and Forgery Case: ভারতপে দুর্নীতি মামলায় গ্রেফতার আশনীর ঘনিষ্ঠ এক, তদন্ত জারি রেখেছে দিল্লি পুলিশ

ভারতপে দুর্নীতি ও জালিয়াতি মামলায় আরও বিপাকে আশনীর গ্রোভার। গ্রেফতার আশনীরের পরিবারের সদস্য।

Ashneer Grover and Wife Madhuri Jain (Photo Credits: Instagram)

ভারতপে (BharatPe) দুর্নীতি ও জালিয়াতি মামলায় আরও বিপাকে আশনীর গ্রোভার। জানা যাচ্ছে, সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা দীপক গুপ্তাকে শুক্রবারই গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (Delhi Police Economic Offences Wing)। দীপক সম্পর্কে আশনীরের পরিবারের সদস্য। জানা যাচ্ছে, সংস্থার টাকা তছরূপ করার অভিযোগে তাঁকে দিল্লির বাড়িত থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর হেফাজতে নেওয়ার জন্য সাকেট কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হয়। যদিও এই নিয়ে এখনও আশনীর কোনও মন্তব্য করেননি। তবে এর আগে এই দুর্নীতি মামলায় তাঁকে মিথ্যা ফাঁসানো হচ্ছে বলে অভিযোগও করেন আশনীর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement