Delhi: বাস মার্সালদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ, আটক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সহ একাধিক আপ নেতা
দিল্লির বাস থেকে মার্সালদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে দিল্লির বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ করছে মার্সালরা।
দিল্লির বাস থেকে মার্সালদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে দিল্লির বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ করছে মার্সালরা। এমনকী রাজ্য সরকার, আপ নেতৃত্বকেও চিঠি পাঠিয়েছেন মার্সালরা। আর সেই কারণে কেন্দ্রের সীন্তান্তের বিরোধীতা করতে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে আপ নেতৃত্ব। এদিন আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজের (Saurabh Bharadwaj) নেতৃত্বে চাঁদগিরাম আখড়া এলাকায় অসংখ্য আপ নেতা বিক্ষোভ সমাবেশ করেন। কিন্তু বেলা গড়াতেই তাঁদের তুলতে আসে দিল্লি পুলিশ। দীর্ঘ বচসার পর তাঁদের আটক করে পুলিশ। সৌরভ ভরদ্বাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি বলেন, "আমরা বাস মার্সালদের সঙ্গে আছি। ওঁরা গরীব মানুষ। ওঁদের সঙ্গে ষড়যন্ত্র চলছে। অরবিন্দ কেজরিওয়াল ওদের পুনর্বহাল করবে"।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
Advertisement
Advertisement