Delhi: ১৪৪ ধারা উপেক্ষা করে দিল্লিতে বেপরোয়া গতির গাড়ির উপদ্রপ, গ্রেফতার ৫

১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এমন উপদ্রপের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির অধীনে ২৭৯ এবং ১৮৮ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

Delhi (Photo Credits: ANI)

কৃষক আন্দোলনের জেরে দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ১২ মার্চ অবধি জারি থাকবে। এরই মাঝে রাজধানীতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বিকাশপুরী ফ্লাইওভারে প্রায় ২০-২৫টি গাড়ি বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে। ব্যস্ত রাস্তার উপর রঙিন বোমা ফাটানোর অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। যার জেরে ফ্লাইওভারে যানজটের পরিস্থিতি তৈরি হয়। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এমন উপদ্রপের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির অধীনে ২৭৯ এবং ১৮৮ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। দিল্লির তিলক নগর থেকে অপরাধীদের এবং তাদের গাড়িগুলিকে চিহ্নিত করা হয়। গ্রেফতার হয়েছে পাঁচজন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement