Delhi: মধ্যরাতে বন্ধুর সঙ্গে পার্কে মদ্যপানে গিয়ে ছুরির কোপে যুবকের নৃশংস মৃত্যু
কয়েকজন দুষ্কৃতী মিলে দুই বন্ধুর মধ্যে একজনের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে দেহে কোপ বসাতে শুরু করে।
মধ্যরাতে পার্কে বন্ধুর সঙ্গে মদ্যপান করতে গিয়ে ঘটে গেল চরম দুর্ঘটনা। কয়েকজন দুষ্কৃতী মিলে দুই বন্ধুর মধ্যে একজনের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে দেহে কোপ বসাতে শুরু করে। শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) সিএনজি গ্যাস স্টেশনের সামনে ডিডিএ পার্কে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নরেন্দ্র, বয়স ৩২। অভিযুক্তরা তাঁর ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। দণ্ড বিধির অধীনে ৩০২ ধারায় (খুন) একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দেখুন টুইট...
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement