MP Shocker: মধ্যপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ জন

যুবককে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়।

Dalit Youth Death (File Image)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ক্ষেতে জল দেওয়া নিয়ে বিবাদ শুরু হয়, তারপর হাতাহাতি থেকে গড়ায় মৃত্যুতে। সরপঞ্চ পরিবারের সদস্যরা দলিত (Dalit) যুবককে মাটিতে ফেলে মারধর করে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। সরপঞ্চ ও তাঁর পরিবারের সদস্যরা প্রথমে ওই যুবককে গালিগালাজ করে। তারপর যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। যুবকের পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে দ্রুত তাঁকে শিবপুরী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন যুবকের পরিবার। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement