Chhattisgarh: মদের বোতলে বিস্ফোরক ভরে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার চেষ্টা, এলাকায় জারি তল্লাশি অভিয়ান

রবিবাসরীয় দুপুরে ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণের চেষ্টা মাওবাদীদের। এদিন তল্লাশি অভিযানের জন্য বীজাপুরে যাচ্ছিল সিআরপিএফ জওয়ানরা।

রবিবাসরীয় দুপুরে ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণের চেষ্টা মাওবাদীদের। এদিন তল্লাশি অভিযানের জন্য বীজাপুরের (Bijapur) গঙ্গালুরের পিদিয়া-মুতভেন্ডি সড়কের ওপর দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৮৫ ও ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময়ই রাস্তায় সন্দেহজনক কিছু দেখে ওই সড়কের ওপর খোঁজাখুজি শুরু করা হয়। তখনই উদ্ধার হয় বিয়ারের বোতল। যারমধ্যে ছিল আইইডি বিস্ফোরক। তড়িঘড়ি সেগুলি নিষ্ক্রিয় করা হয়। মূলত জওয়ানদের গাড়ি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মাওবাদীদের। কিন্তু বরাতজোরে বেঁচে যান তাঁরা। এরপর ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ইতিমধ্যেই ওই বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করেছে সিআরপিএফ জওয়ানরা।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement