Hyderabad Viral Video: চলন্ত বাইকে 'রোমান্টিক স্টান্ট',যুগলের কীর্তিতে চটল নেটপাড়া
পিছন থেকে ক্যামেরাবন্দি করেন কোনও এক মোটরসাইকেল আরোহী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি।
নয়াদিল্লিঃ চলন্ত বাইকে (Bike) একে অপরের বক্ষে। হায়দরাবাদের(Hyderabad) রাস্তায় যুবকের কার্যকলাপে অবাক নেটপাড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে চলন্ত একে অপরকে জড়িয়ে ধরছেন এক যুগল। বাইকের সামনে তেলের ট্যাঙ্কারের উপর উঠে বসেছেন তরুণী। দু'হাতে জড়িয়ে ধরেছেন বাইক চালকের গলা। প্রাণের তোয়াক্কা না করেই রাস্তায় 'রোমান্টিক স্টান্টে' ব্যস্ত তাঁরা। তাঁদের এই কীর্তি পিছন থেকে ক্যামেরাবন্দি করেন কোনও এক মোটরসাইকেল আরোহী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। যুগলের কীর্তি দেখে চটে নেটপাড়া। চলন্ত বাইকে এমন 'বেআক্কেলে' কার্যকলাপ কেন করছেন তাঁরা? প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।
চলন্ত বাইকে 'রোমান্টিক স্টান্ট',যুগলের কীর্তিতে চটল নেটপাড়া
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Advertisement
Advertisement