Cough Syrup Seized: পুলিশি অভিযানে উদ্ধার কোটি টাকা মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ, আটক ১
সেই ট্রাকে তল্লাশি চালিয়েই নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে পুলিশ।
নয়াদিল্লিঃ অসম (Assam) থেকে উদ্ধার কোটি টাকার কফ সিরাপ(Cough Syrup)। শনিবার অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের কাছে একটি বারো চাকার ট্রাককে আটক করে পুলিশ। সেই ট্রাকে তল্লাশি চালিয়েই নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে পুলিশ। বিটুমিনের ড্রামের আড়ালে মজুত ছিল বিপুল পরিমাণ সিরাপ এমনটাই পুলিশ সূত্রে খবর। মোট ১৪৪ টি কার্টুন উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ২১ হাজার ৬০০ টি বোতল ছিল। প্রতিটি কার্টুনে গড়ে ১৫০ টি বোতল রাখা ছিল। ইতিমধ্যেই ট্রাক চালক সৈয়দ আফ্রিদি। পুলিশি জেরায় সে জানান, মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে মালদা থেকে মাল বহন করছিলেন তিনি। কার্টুনের ভিতর কী রয়েছে তা তিনি জানতেন না বলে দাবি তাঁর।
পুলিশি অভিযানে উদ্ধার কোটি টাকা মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ, আটক ১
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement