Nuh Violence: নুহতে শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় গ্রেফতার এক কংগ্রেস বিধায়ক

শুক্রবার সকালে জয়পুর থেকে গ্রেফতার হয়েছেন তিনি। এদিনই বিধায়ককে নূহ জেলা আদালতে পেশ করা হবে বলেই জানা যাচ্ছে।

Congress MLA Mamman Khan (Photo Credits: IANS)

৩১ জুলাই হরিয়ানার নুহতে (Nuh Violence) শোভাযাত্রা ঘিরে রাজ্যজুড়ে যে অশান্তির আগুন ছড়িয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে হরিয়ানা পুলিশের একটি বিশেষ দল কংগ্রেস বিধায়ক মাম্মন খানকে (Congress MLA Mamman Khan) গ্রেফতার করেছে। শুক্রবার সকালে জয়পুর থেকে গ্রেফতার হয়েছেন তিনি। এদিনই বিধায়ককে নূহ জেলা আদালতে পেশ করা হবে বলেই জানা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নুহতে ব্রজমণ্ডল শোভাযাত্রা ঘিরে যে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের লোকেদের মধ্যে উস্কানিমূলক বার্তা ছড়িয়েছিলেন ওই কংগ্রেস বিধায়ক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement