Fake Passport Case: কলকাতা পাসপোর্ট অফিসের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

ভুয়ো পাসপোর্ট কেস বৃদ্ধির বিরুদ্ধে কলকাতা পাসপোর্ট অফিসের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ।

Congress Committee Protest (Photo Credit: X)

কলকাতা: ভুয়ো পাসপোর্ট (Fake passport) কেস বৃদ্ধির বিরুদ্ধে কলকাতায় পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভে কংগ্রেস (Congress) কর্মীরা। ইতিমধ্যে পাসপোর্টকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্ট। এর পরই ভুয়ো পাসপোর্টের তদন্তে নামে কলকাতা পুলিশ। গোয়েন্দারা জানতে পেরেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাবতীয় ভারতীয় নথি টাকার বিনিময়ে বানিয়ে দিত অভিযুক্তরা। ৩- ৫ লক্ষ টাকায় বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করা হত। বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কলকাতায় পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস কর্মীরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement