Delhi Pollution: রাজধানীতে বাড়ছে দূষণের মাত্রা, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

শীত বাড়লেই দিল্লিতে বেড়ে ওঠে দূষণের পরিমাণ। বায়ুদূষণের কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায় দিল্লির বিভিন্ন প্রান্তে।

অতিশী মারলেনা (ছবিঃPTI)

সেই সঙ্গে শ্বাসকষ্টের মতো রোগেরও শিকার হন অসংখ্য মানুষ। এমনকী বাদ পড়ে না খুদেরাও। বিশেষ করে এই সময়েও পড়ুয়ারা স্কুলে যায়। তবে এবারে তাঁদের কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি (Delhi CM Atishi)। বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে টুইট করে জানান, আগামী কয়েকদিন জন্য রাজ্যের প্রতিটি প্রাইমারি স্কুলগুলি বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফলাইনের বদলে আপাতত অনলাইনে পঠনপাঠন চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement