Jahangirpuri Anti-encroachment Drive: 'দেশে চিনারা ঢুকে পড়লেও নির্বিকার, শুধু ধর্মের ভিত্তিতে চলে বুলডোজার', কেন্দ্রকে তোপ তেজস্বীর

সু্প্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও দিল্লির জাহাঙ্গীরপুরিতে দখল বিরোধী অভিযান জারি রেখেছিল প্রশাসন। চিন ভারতে ঢুকে পড়লেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। অথচ ধর্মের ভিত্তিতে এখানে মানুষের শেষ সম্বলটুকুও বুলডোজারে পিষ্ট ফেলা হচ্ছে।

RJD chief Tejashwi Yadav ( Photo Credits:ANI)

জাহাঙ্গীরপুরির দখল বিরোধী অভিযান সংক্রান্তে মামলায় কেন্দ্রকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ গতকাল থেকেই জাহাঙ্গীরপুরিতে (Jahangirpuri Anti-encroachment Drive) ভিড় জমিয়েছেন। সিপিআইএম এর বৃন্দাবন কারাট থেকে শুরু করে তৃণমূলের কালকিন ঘোষ দস্তিদার। কে নেই সেই তালিকায়। আজ শীর্ষ আদালতের শুনানির পরেই বিজেপি কটাক্ষ করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “ সু্প্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও দিল্লির জাহাঙ্গীরপুরিতে দখল বিরোধী অভিযান জারি রেখেছিল প্রশাসন। চিন ভারতে ঢুকে পড়লেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। অথচ ধর্মের ভিত্তিতে এখানে মানুষের শেষ সম্বলটুকুও বুলডোজারে পিষ্ট ফেলা হচ্ছে।”

পড়ুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement