TMC Councillor Bappaditya Dasgupta: পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা

বাপ্পাদিত্যর বাড়ি ছাড়াও মুর্শিদাবাদ এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে বলে খবর সিবিআই সূত্রে খবর।

TMC Councillor Bappaditya Dasgupta (Photo Credit: Instagram)

কলকাতা: রেশন দুর্নীতি তদন্তের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ফের সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। আজ সকাল আটটা আটত্রিশ নাগাদ পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত (TMC Councillor Bappaditya Dasgupta)-র বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা।বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর বাপ্পাদিত্যর বাড়িতে ঢুকতে পারেন সিবিআই অফিসাররা। বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদেও রয়েছেন।পাশাপাশি তিনি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বেশ পরিচিতি। বাপ্পাদিত্যর বাড়ি ছাড়াও মুর্শিদাবাদ এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে বলে খবর সিবিআই সূত্রে খবর।

দেখুন 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement