Punjab: সীমান্ত এলাকায় চাষের জমি থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক, এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ

ফের পঞ্জাবের সীমান্ত থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক।

ফের পঞ্জাবের সীমান্ত থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। জানা যাচ্ছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়েছ তারন তরন (Tarn Taran) জেলার কালসিয়ান গ্রামে তল্লাশি অভিযান চালায় বিএসএফ ও স্থানীয় পুলিশে যৌথ বাহিনী। সেই সময় সীমান্ত এলাকায় একটি চাষের জমি থেকে উদ্ধার হয় একটি সন্দেহজনক প্যাকেট। সেটি খুলেই উদ্ধার হয় বিপুল পরিমাণের হেরোইন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই মাদকের আনুমানিক ওজন ৫৯৯ গ্রাম। ইতিমধ্যেই সেই মাদকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement