Boxer Vijender Singh joins BJP: লোকসভা ভোটের আগেই হাত ছেড়ে এবার পদ্মশিবিরে বক্সার বিজেন্দর সিং

লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে চলছে দলবদলের পর্ব। কেউ বিজেপি ছাড়ছে, কেউ কংগ্রেস যোগ দিচ্ছে। এসবের মাঝে বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বক্সার বিজেন্দর সিং (Vijender Singh)। বুধবার নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে কুস্তিগীরদের প্রতিবাদ প্রসঙ্গে বিজেন্দর জানান, আমি ভুলকে ভুল বলি এবং সত্যকে সত্য বলি। বিজেপিতে যোগ দিয়ে আমি সমস্ত খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করব।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement