Bihar: বিহারের পূর্ণিয়ায় মা ও তিন শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার

ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি সব দিক থেকে তদন্ত করছে পুলিশ।

Death, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: বিহারের (Bihar) পূর্ণিয়ায় ৩২ বছর বয়সী এক মহিলা ও তাঁর তিন সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার গভীর রাতে ওই মহিলা এবং তাঁর তিন সন্তানকে, দুই ছেলে এবং একটি মেয়েকে তাঁদের কুঁড়েঘরের একটি বাঁশের খুঁটি থেকে শাড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। নিহতরা হলেন ববিতা দেবী (৩২), তাঁর মেয়ে রিয়া (৮) এবং দুই ছেলে সুরজ কুমার (৫) ও সুজিত কুমার (৩)। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় ববিতা দেবীর স্বামী রবি শর্মা সেখানে ছিলেন না। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement