Bird Flu: রাঁচিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, বিশেষ সতর্কতা জারি

রাঁচির পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, ১৭৪৫টি মুরগি সহ ২১৯৬টি পাখি মেরে ফেলা হয়েছে।

Bodies of birds Infected with Bird Flu (Photo Credit: X)

নয়াদিল্লি: রাঁচির (Ranchi) পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু  (Bird Flu) ছড়িয়ে পড়েছে, ঝাড়খণ্ড সরকার এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। সূত্রে খবর, পোল্ট্রি ফার্মটিতে ১৭৪৫টি মুরগি সহ ২১৯৬টি পাখি মেরে ফেলা হয়েছে এবং ১৬৯৭টি ডিমও নষ্ট করা হয়েছে। আরও পড়ুন: Heat Wave Advisory: কমছে না গরম, আগামী ৫দিন তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত আবহাওয়া অফিসের (দেখুন টুইট)

ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই-সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস (NIHSAD)-এ পাঠানো নমুনাগুলিতে H5N1 ধরা পড়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক রাজ্যকে এটি নিয়ন্ত্রণে সমস্ত ব্যবস্থা নিতে বলেছে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে বার্ড ফ্লুতে আক্রান্ত পাখির মৃতদেহ বস্তা বন্দী করে ফেলা দেওয়া হচ্ছে।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement