Bharat Jodo Nyay Yatra: ন্যায় যাত্রার মাঝে অসমে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ রাহুলের, বজরংবলীর মুখোশ পরে হাতে ধরলেন গদা, রইল ভিডিয়ো

ন্যায় যাত্রার অংশ হিসাবে অসমের মাজুলিতে শ্রী শ্রী আউনিয়াতি সাতরা মঠ দর্শন করলেন কংগ্রেস নেতা। সেখানে গিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন রাহুল।

Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra (Photo Credits: ANI)

অসমে (Assam) রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, অসমের জোরহাট থেকে নির্দিষ্ট রুটে না গিয়ে পথ পরিবর্তন করেছে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। পথ বদলের অভিযোগ তুলেই কংগ্রেসের জনসংযোগ যাত্রার বিরুদ্ধে অসমে এফআইআরটি দায়ের করা হয়েছে। এরই মাঝে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখা গেল অন্য মেজাজে। ন্যায় যাত্রার অংশ হিসাবে অসমের মাজুলিতে শ্রী শ্রী আউনিয়াতি সাতরা মঠ দর্শন করলেন কংগ্রেস নেতা। সেখানে গিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন রাহুল। সেখানকার সাধারণ মানুষের অনুরোধে অনুষ্ঠানের অংশ হিসাবে বজরংবলীর মুখোশ পরে হাতে গদা তুলে নিলেন তিনি।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement