Attacks On Hindu In Bangladesh: সঙ্কট-কবলিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলা,বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের (দেখুন ভিডিও)
বাংলাদেশে দিকে-দিকে আক্রান্ত সে দেশের সংখ্যালঘুরা। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি, মন্দির এবং ব্য়বসা প্রতিষ্ঠান। যশোর, নোয়াখালি, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা চলেছে।এর মধ্যে নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালির কলাপাড়া, শরিয়তপুর ও ফরিদপুরে মন্দিরে ভাঙচুর করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয়। শুধু হিন্দু নয়, রংপুরের তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা চলেছে। এবার সেই হিন্দুদের ওপর আক্রমণ ও তাঁদের রক্ষার্থ এগিয়ে এল হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বিকাল থেকে 'সেভ হিন্দু' পোস্টার নিয়ে তাঁদের পথ অবরোধ করতে দেখা যায়। সঙ্কট-কবলিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি নিয়ে অল্প সময়ের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন সেই ঘটনা-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement