ATM Robbery: অভিনব কায়দায় এটিএম থেকে লুঠ ২৯ লক্ষ টাকা, হাতে এল ঘটনার সিসিটিভি ফুটেজ

এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

নয়াদিল্লিঃ অভিনব কায়দায় ডাকাতি। গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে এটিএম থেকে ২৯ লক্ষ টাকা লুঠ করল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে অনন্তপুরে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে লুঠ করা হয় ওই টাকা। সিসিটিভি ফুটেজ হাতে আসতেই অবাক পুলিশ। গ্যাস কাটার দিয়ে সহজেই মেশিন কেটে লক্ষ লক্ষ টাকা লুঠ করে নেয় দুষ্কৃতীরা। এমনটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement