Aluva Child Rape Case: শিশু দিবসে ঐতিহাসিক রায় দিল কেরালা আদালত, ৫ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত আশফাক আলমের মৃত্যুদণ্ডাদেশ
আলুভায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় দোষী সাব্যস্ত আশফাক আলমকে আইপিসির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিল কেরালা আদালত।
নয়াদিল্লি: শিশু দিবসে আলুভা ধর্ষণ ও খুনের মামলায় ঐতিহাসিক রায় দিল এর্নাকুলাম পকসো আদালত (Ernakulam POCSO Court)। আলুভায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় দোষী সাব্যস্ত আশফাক আলমকে আইপিসির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কেরালা আদালত।
গত জুলাই মাসে বিহারের একজন অভিবাসী শ্রমিক আলম একই বিল্ডিংয়ে বসবাসকারী পাঁচ বছর বয়সী মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ এবং হত্যা করেছিল। আলুভার স্থানীয় বাজারের পিছনে একটি জলাভূমি এলাকায় বস্তায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়। আলমের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে ১৬টি অভিযোগ দায়ের হয়। শুনানি শেষে ৪ নভেম্বর আশফাককে দোষী সাব্যস্ত করেন আদালত। মঙ্গলবার মামলায় দোষী সাব্যস্ত আশফাক আলমকে আইপিসির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement