Spinal Muscular Atrophy: বিরলতম স্নায়ু রোগমুক্ত ১৮ মাসের শিশু, খুদেকে দেখতে বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
মাত্র ১৮ মাস বয়সে এই বিরলতম স্নায়ু রোগে আক্রান্ত হয় সে। সারা বিশ্বে ১০,০০০ শিশুর মধ্যে ১ জন স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ ১-এ আক্রান্ত হয়। কানভর চিকিৎসার জন্যে প্রয়োজন ছিল ১ কোটি ৭৫ লক্ষ টাকা।
বিরল থেকে বিরলতম রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (Spinal Muscular Atrophy) টাইপ ১-এ আক্রান্ত হয়েছিল দিল্লির নাজাফগড় নিবাসী কানাভ জাংরা। মাত্র ১৮ মাস বয়সে এই বিরলতম স্নায়ু রোগে আক্রান্ত হয় সে। সারা বিশ্বে ১০,০০০ শিশুর মধ্যে ১ জন স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ ১-এ আক্রান্ত হয়। কানভর চিকিৎসার জন্যে প্রয়োজন ছিল ১ কোটি ৭৫ লক্ষ টাকা। সেই টাকা রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার নেতৃত্বে বিভিন্ন এনজিও, ত্রাণ তহবিলের মারফত সংগ্রহ করা হয়েছিল। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতাল থেকে খুদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিরল রোগের সফল চিকিৎসায় সুস্থ খুদে কানভ। মঙ্গলবার কানাভ জাংরাকে দেখতে তার বাড়িতে পৌঁছে গেলেন দিল্লি মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Advertisement
Advertisement