Satyendra Jain: উন্নয়নের কাজ আটকানোর জন্য গ্রেফতার করা হয়ছিল, মন্তব্য আপ নেতা সত্যেন্দ্র জৈনের

শুক্রবারই জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিহার জেল থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীষ সিসোদিয়া সহ একাধিক নেতা কর্মীর সঙ্গে দেখা করেন সত্যেন্দ্র।

শুক্রবারই জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। তিহার জেল থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), মণীষ সিসোদিয়া সহ একাধিক নেতা কর্মীর সঙ্গে দেখা করেন সত্যেন্দ্র। তিনি বলেন, দেশে যে নৃশংসতা চলছে তাতে জনগণের আতঙ্কিত হওয়ার দরকার নেই। দেশকে বিপদের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এর বিরোধীতা করছে, তাঁদেরকেই জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে বলেছেন যে আমাদের এভাবে দমন করা যাবে না। আমাদের কারাগারে ফেলে দিলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব। সত্যেন্দ্র জৈনকে কেন গ্রেফতার করা হয়েছিল? যাতে রাজ্যে মহল্লা ক্লিনিক না হয়। কিন্তু এভাবে আটকানো যাবে না। আমরা এই ক্লিনিক বানাবো।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement