Andhra Pradesh: গণেশ বিসর্জনের উৎসবের মাঝে বিদ্যুতের প্রবল ঝটকা, দেখুন যুবকের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য
গণেশ বিসর্জনের অনুষ্ঠান ঘিরে আড়ম্বর আয়োজন হয়েছিল অন্ধপ্রদেশের সত্তেনাপল্লী রোডে। বিসর্জন অনুষ্ঠানের মাঝেই সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনার মর্মান্তিক ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
উৎসবের মুহূর্তে শোকের ছায়া নেমে এল অন্ধপ্রদেশের (Andhra Pradesh) নারাসা রাওপেট শহরের এক পরিবারে। গণেশ বিসর্জনের (Ganesh Immersion) অনুষ্ঠান ঘিরে আড়ম্বর আয়োজন হয়েছিল সত্তেনাপল্লী রোডে। বিসর্জন অনুষ্ঠানের মাঝেই সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনার মর্মান্তিক ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিদ্যুৎ বাহিত লোহার রডের সংস্পর্শে এসে শক লাগে তাঁর। বাঁশ দিয়ে মেরে লোহার রড থেকে যুবককে দূরে সরানো হয়। এরপর স্থানীয়রা হাসপাতাল নিয়ে ছোটেন। কিন্তু শেষরক্ষা তাও হল না। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে যুবকের।
আরও পড়ুনঃ এক মাসে ১০টি বাঘের মৃত্যু নীলগিরিতে, রহস্যের তদন্তে ঘটনাস্থল জাতীয় ব্যাঘ্র কমিশন
দেখুন ঘটনার মর্মান্তিক ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement