Amit Shah at AIIMS: কারেগুট্টায় খতম ৩১ মাওবাদী, 'সফল' অভিযানে আহত জওয়ানদের দেখতে হাসপাতালে ছুটলেন অমিত শাহ

তিন সপ্তাহব্যপী এই অভিযানে অংশ নেন ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএম ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের প্রায় ২ হাজারের বেশি জওয়ান।

আহত জওয়ানদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী (ছবিঃ:PTI)

নয়াদিল্লিঃ ২১ দিনের বিশেষ অভিযানে বিরাট সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। কারেগুট্টা (Karegutta)পাহাড়ে নিকেশ ৩১ মাওবাদী। এই অভিযানে আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর বেশকিছু জওয়ান। দিল্লির এইমসে (Delhi AIIMs) চিকিৎসাধীন তাঁরা। এবার আহত জওয়ানদের দেখতে এইমসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন হাসপাতালে গিয়ে আহতদের জওয়ানদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থায় খোঁজখবর নেন শাহ। উল্লেখ্য, বুধবার কারেগুট্টায় এই সাফল্যের পর নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এই অভিযানকে ‘ঐতিহাসিক অর্জন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " যে পাহাড় একসময় লাল সন্ত্রাসের দখলে ছিল, সেখানে আজ তিরঙ্গা উড়ছে।" প্রসঙ্গত, তিন সপ্তাহব্যপী এই অভিযানে অংশ নেন ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএম ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের প্রায় ২ হাজারের বেশি জওয়ান।

 কারেগুট্টা অভিযানে আহত জওয়ানদের দেখতে হাসপাতালে ছুটলেন অমিত শাহ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement