Saif Ali Khan's Attacker Arrested: জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত, গ্রেফতার সইফের হামলাকারী

অবশেষে পুলিশের জালে অভিনেতা সইফ আলি খানের হামলাকারী। জানা যাচ্ছে, শনিবার অভিযুক্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে পালানোর চেষ্টা করছিল।

অবশেষে পুলিশের জালে অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) হামলাকারী। জানা যাচ্ছে, শনিবার অভিযুক্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে (Gyaneshwar Express) করে পালানোর চেষ্টা করছিল। তখনই আরপিএফের নজরে আসে আকাশ কনোজিয়া (Akash Kanojia) নামে ওই যুবককে। এদিকে মুম্বই পুলিশ আগে থেকেই সতর্ক করে রেখেছিল রেল পুলিশকে। এমনকী আকাশের একটি ছবিও পাঠানো হয়ছিল। আর সেই তথ্যের ভিত্তিতে ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। রেল পুলিশের হাতে গ্রেফতার হতেই রায়পুরে রওনা দেয় মুম্বই পুলিশের একটি দল। জানা যাচ্ছে, সেখানে সমস্ত পদ্ধতি সেরে অভিযুক্তকে মুম্বই নিয়ে আসবে তদন্তকারী অফিসাররা।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement