Satyendar Jain: 'সত্যমেব জয়তে', জামিন পেয়ে মন্তব্য প্রাক্তন আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের

২ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন আপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। শুক্রবার আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির রউস অ্যাভিনিউ আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

২ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন আপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। শুক্রবার আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির রউস অ্যাভিনিউ আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়। তারপরেই সত্যেন্দ্র আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া দেন 'সত্যমেব জয়তে'। অন্যদিকে এদিনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সত্যেন্দ্রর স্ত্রী ও মেয়ে। তাঁরাও এই রায়ে উচ্ছাস প্রকাশ করেছেন। তাঁর মেয়ে শ্রেয়া জৈন বলেছেন,"আমাদের সকলের বিশ্বাস ছিল উনি ছাড়া পাবেন। আমরা আদালতের রায়ে যথেষ্ট খুশি। দিওয়ালি আসতে এখনও সময় আছে। কিন্তু তার আগেই আমাদের পরিবার উৎসবে মেতে উঠবে"।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement