Adar Poonawalla: ভারতের 'ভ্যাকসিন ম্যান' কি লন্ডনে চম্পট দিয়েছেন! কী জানালেন আদার পুনাওয়ালা
সেরামের সিইও আদার পুনাওয়ালা পাড়ি দিয়েছেন লন্ডনে। কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য তাঁকে ক্রমাগত চাপ দেওয়ার অভিযোগ তুলে তিনি লন্ডনে পাড়ি দিয়েছেন বলে একটি ব্রিটিশ ম্যাগাজিনের তরফে জানানো হয়। ভারতের 'ভ্যাকসিন ম্যানের' সেই খবর ক্রমাগত ভাইরাল হওয়ার পর এবার ট্যুইট করলেন আদার। তিনি জানান, ভ্যাকসিন তৈরি খুব একটা সহজ কাজ নয়। ভারতের বিশাল জনসংখ্যার জন্য ভ্যাকসিনের কত ডোজের প্রয়োজন, সেই সব বিবেচনা করেই টিকা উৎপাদনে জোর দেওয়া হয়েছে। এটা খুব একটা সহজ কাজ নয় যে এক রাতের মধ্যেই সব হয়ে যাবে। বিশ্বের উন্নত দেশগুলিও ভ্যাকসিন তৈরির জন্য ক্রমাগত লড়াই করে যাচ্ছে। অর্থাৎ আদারের লন্ডনে পাড়ি দেওয়ার যে খবর ছড়ায়, তাকে কার্যত নস্যাৎ করে দেওয়া হয় সেরাম সিইও-র তরফে।
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Covid 19 in India: দিনে দিনে বাড়ছে কোভিডের সংক্রমণ, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছল
Corona Test: মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক
Covid 19 XFG Variant: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট XFG, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে গিয়ে সংক্রমণ ছড়াতে সক্ষম
Advertisement
Advertisement
Advertisement