Uttar Pradesh: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে খুনের চেষ্টা, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাগের মাথায় যুবতীকে খুনের চেষ্টা করল পাড়ারই এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা থানা এলাকার বুন্দেলখণ্ডে।

Gun-Shot Representative Photo (Photo Credits: Pixabay)

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাগের মাথায় যুবতীকে খুনের চেষ্টা করল পাড়ারই এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা থানা এলাকার বুন্দেলখণ্ডে (Bundelkhand)। জানা যাচ্ছে, স্নাতকে পাঠরত ওই তরুণীর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। আর সেই খবর কানে যেতেই তাঁর সঙ্গে কথা বলতে যায় ওই যুবক। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রাগের মাথায় বন্দুক দিয়ে গুলি ছোড়ে। আর সেই গুলি লাগে তরুণীর পায়ে। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে ঝাঁসি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement